রহমতপুরের ছেনি বাবুলের আস্তানায় হানা দিয়ে তিন জনকে আটক করেছে নৌবাহীনি। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, মাদক বিষ্পোরক ও বেশকিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রহমতপুরের ৯ নং ওয়ার্ডের দলইপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাবুলের সহযোগী মো: মিলাদ মো: মামুন মো: সোহাগ।
আন্তবাহীনি জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল এর আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল পালিয়ে গেলেও ঘটনাস্থলে তার সহযোগী মোঃ সোহাগ-কে মাদক ও ০২টি পাইরোটেকনিকসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃ মিলাদ এবং মামুন নামের ২ সন্ত্রাসীকে ১টি রিভলবারসহ আটক করা হয়।
চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক ০৩ সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।