• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

করোনায় আরও ৩১ জনের মৃত্যু

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৫৩ ৪ ৯
আপডেট: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যুবরন করেছেন, নতুন শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৬৬ জন।

সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যুবরন করেছেন, নতুন শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৬৬ জন।

রোববার বিকালে গনমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬৬৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন হল।

আরো পড়ুনঃ সন্দ্বীপের বৃদ্ধ হত্যা মামলার তিন আসামি চট্টগ্রাম থেকে আটক 

আর গত এক দিনে মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮৩৮ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।


Skip to toolbar