মাত্র এক মিনিট সময় ব্যয় করুন ব্রণ-রোদে পোড়াভাব দূর করতে ও ত্বক উজ্জ্বল করতে । বাইরে থেকে ফিরে এক চা চামচ ময়দা ও আধা চা চামচ গুঁড়া দুধ পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে নিন। এরপর সাবানের পরিবর্তে এই মিশ্রণ ত্বকে মেখে এক মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে নিন।
এরপর ক্লান্তি কাটিয়ে সতেজ ও মসৃণ ত্বকের জন্য আধা কাপ গোলাপজল, এক চা চামচ অ্যালোভেরার রস, দুই টেবিল চামচ শসার রস ও এক চা চামচ ল্যাভেন্ডার অয়েল একসঙ্গে মিশিয়ে একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন।
সপ্তাহে দুই দিন পরিমাণমতো নিয়ে ত্বকে এক মিনিট হালকাভাবে ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সন্দ্বীপ জার্নাল/জে এন











