খুলনায় বাইক দুর্ঘটনায় সন্দ্বীপের যুবকের মৃত্যু
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাকসুদুর রহমান শাকিল (২৮) নামে সন্দ্বীপের এক যুবক নিহত হয়েছেন। তিনি মগধরা ৩ নং ওয়ার্ডের হাজী হাবিবুল্লার বাড়ির মোঃ নুর আলমের একমাত্র সন্তান ।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শাকিলের জেঠাত ভাই আমিনুল ইসলাম সবুজ ।
তিনি বলেন, আজ সন্ধায় সাকিল খুলনা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ফিরছিলেন । কিন্তু পথে মংলা এলাকায় ও বাইক দুর্ঘটনায় নিহত হয়েছে । আমরা ওকে সন্দ্বীপে নিয়ে আসার ব্যাবস্থা করছি ।