শিবের হাটের নির্মাণাধীন একটি ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু ঘটেছে । এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন ।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আজাদ মেডিকেল হল ভবনের বাইরে প্লাস্টার করার সময় এ ঘটনা ঘটেছে । নিহত শ্রমিকের নাম মো: সাদ্দাম (৩০) । তিনি মগধরা ৫ নং ওয়ার্ডের জমার গো নোয়া বাড়ির মো জাকের হোসেন এর একমাত্র পুত্র ।
আরো পড়ুনঃ ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম রুবেলের বাড়িতে হামলা
আহত দুই শ্রমিক জানান, শিবের হাটের আজাদ মেডিকেল হলের দোতলা ভবনের ওয়াল প্লাষ্টারিং করার সময় অসতর্কতা বশত ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তারা এই দুর্ঘটনার কবলে পড়েন । পরে স্থানীয় লোকজন সবাইকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে প্রেরণ করেন । কিন্তু এর আগেই সাদ্দামের মৃত্যু হয় ।
সন্দ্বীপ মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই সাদ্দামের মৃত্যু ঘটেছে । বাকি আহত অন্য দুই জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা শেষে ফেরত দেয়া হয়েছে ।
সন্দ্বীপ জার্নাল/ইএএম/বিআরএস