• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

নগদ ১ লাখ টাকা বিতরণ করলেন জনতা মার্কেটের ব্যবসায়ী আব্দুল হান্নান

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩৯৪ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
নগদ ১ লাখ টাকা বিতরণ করলেন জনতা মার্কেটের ব্যবসায়ী আব্দুল হান্নান
নগদ ১ লাখ টাকা বিতরণ করলেন জনতা মার্কেটের ব্যবসায়ী আব্দুল হান্নান

করোনা সংকটে থাকা অসহায় মানুষের মাঝে নগদ ১ লাখ টাকা বিতরণ করেছেন জনতা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান ।

বৃহস্পতিবার (২১ মে) তিনি মগধরা ৮ ও ৯ ও সাতঘড়িয়া ৯ নং ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে নগদ অর্থ প্রদান করেন। এতে উপকৃত হয়েছে প্রায় ২০০ পরিবার ।

আরো পড়ুনঃ দুর্বল বেড়িবাঁধ নিয়ে পনির চেয়ারম্যানের দিনরাতের যুদ্ধ

আব্দুল হান্নান জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি বিভিন্ন ইউনিয়নের ২০০ জন কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ ৫০০ টাকা করে ১০০০০০ লক্ষ টাকা আর্থিক অনুদান উপহার হিসেবে প্রদান করেন।

তিনি আরো বলেন, করোনায় শুধু আমরাই নই সারাবিশ্ব আজ সংকটে রয়েছে । তাই মানবিক দিক চিন্তা করে সমাজের সকল বিত্তবানদের উচিত সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো! অতীতেও মানুষের পাশে ছিলাম ভবিষ্যতে মানুষের পাশে থাকবো ।

এসময় ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বলেন, এই মহতি উদ্দগের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র ঈদুল ফিতরের আগে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করায় আমরা এলাকাবাসী স্বাগত জানাই।

সন্দ্বীপ জার্নাল/এমএন


Skip to toolbar