যুক্তরাষ্ট্র প্রবাসী হরিশপুর জনকল্যান সমিতি ও সন্দ্বীপ সোসাইটি যুক্তরাষ্ট্রের যৌথ অর্থায়নে তিনদিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরন শেষ হয়েছে আজ।
প্রথমদিনে ১২ মে সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, দ্বিতীয় দিনে সন্দ্বীপ টাউন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিতরনের পর বৃহস্পতিবার (১৪ মে) হরিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরন শেষ হয়েছে ।
প্রথম দিনে উপস্থিত ছিলেন সন্দ্বীপের নির্বাচিত সফল সাংসদ মাহফুজুর রহমান মিতা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চেয়ারম্যান।
আরো পড়ুনঃ মাইটভাঙ্গায় ৩০০ পরিবার পেলো প্রবাসীর ঈদ উপহার
সংগঠনের সাধারন সম্পাদক সফিকুর রহমান বলেন, বৈশ্বিক মহামারীতে প্রবাসীরাও কষ্টে রয়েছে। তবু হাজার মাইল দূরে থেকে দেশের মানুষের জন্য প্রান কাঁদে বলে আমরা নিজেরা সংকটে থেকেও এ সাহায্যের হাত বাড়িয়েছি। এটা স্বদেশের প্রতি আমাদের শেকড়ের টান বা ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আহব্বান প্রবাসীরা যাতে কোন সমস্যা বা কষ্টে না থাকে সে বিষয়ে আপনার সু-দৃষ্টি অটুট থাকুক । কারন সকল সংকটময় মুহুর্তে প্রবাসীরা দেশের কল্যানে বিশেষ ভুমিকা রাখে। তাই তারাও ভালো থাকা জরুরী।

ত্রান সমন্বয়কারী আজাহার ইসলাম জানান, আমরা সর্বোচ্চ সামাজিক সুরক্ষা ব্যবস্থা করে ত্রান বিতরনের চেষ্টা করেছি আশা করি সফল হয়েছি । তবে আমাদের সামর্থের বাইরে কেউ যদি ত্রান না পেয়ে থাকেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। ভবিষৎতে আমরা চেষ্টা করবো সকলের ত্রান পাওয়া নিশ্চিত করতে। শুধু প্রবাসী জনকল্যান সমিতির ও সন্দ্বীপ সোসাইটি যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত সবার জন্য এবং এ ত্রান সামগ্রীর বড় পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী আবু ইউসুফ লিটনের জন্য সকলে দোয়া করবেন।
ত্রান প্রাপ্ত একজন পেশাজীবি বলেন, মানুষ দীর্ঘ লকডাউনে অর্থ ও খাদ্য সংকটে পড়ে বেহালদশা। সে দুর্দশা থেকে মুক্তি দিতে হরিশপুর জনকল্যান সমিতির রেমিটেন্স যোদ্ধাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই।
সন্দ্বীপ জার্নাল/বিআরএস