• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

গুপ্তছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৮৭০ ৪ ৯
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২০
গুপছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
গুপছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বেশি দামে পণ্য বিক্রির দায়ে গুপ্তছড়া বাজারের ৪ ব্যবসায়ীকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত ।

শনিবার (২১ মার্চ) দুপুরে মগধরা গুপ্তছড়া বাজার এলাকায় উপজেলা কমিশনার (ভূমি) মোঃ মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত মূল্যে বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকার দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত ।

আরো পড়ুনঃ প্রশাসনকে সহযোগিতা করবে উপজেলা ছাত্রলীগ

এতে সাহাব উদ্দিন সওদাগর ৩৮ হাজার টাকা , নিজাম উদ্দিন সওদাগর কে ১৫ হাজার টাকা , বেলাল সওদাগর কে ১০ হাজার টাকা ও গোলাম সরওয়ার সওদাগর কে ১০ হাজার টাকা গুনতে হয়েছে ।

জানা গেছে , অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ীই দোকান বন্ধ করে পালিয়ে গেছে । এবং অভিযানের পর তারা আবার দোকান খুলেছে ।

উল্লেখ্য যে, সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা “করোনা”  ভাইরাসের প্রভাবে দ্রব্য মুল্য বৃদ্ধি যাতে না পায় সেজন্য সন্দ্বীপ উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন ।

তার অল্প সময়েই গুপ্তচড়া বাজারে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করলো ভ্রাম্যমান আদালত ।


Skip to toolbar