বাদল রায় স্বাধীন:
‘প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সন্দ্বীপে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহযোগিতায় এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ৫ মার্চ।
সকাল ১০ টায় উপজেলার মুল সড়কে রেলী প্রদক্ষিন এর পর উপজেলা মাঠে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা জেসি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলিগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলাউদ্দীন বেদন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজর দিদারুল আলমের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন প্রমুখ।
আরো পরুনঃ আমাদের ভুমি কেউ ছিনিয়ে নিতে চাইলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
বক্তারা বলেন,নারী মুক্তির আন্দোলন সমাজকে এগিয়ে নেওয়ার জন্য একটি প্রাসঙ্গিক ও যৌক্তিক আন্দোলন। নারী দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ বলে দেয় দেশে নারী জাগরন সৃষ্টি হয়েছে, আর তা সম্ভব হয়েছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।
বাংলাদেশে প্রগতিমনা নারীদের হাত ধরেই অসংখ্য আন্দোলন গড়ে ওঠেছে। সমাজতান্ত্রিক-বৈষম্যহীন-শোষণমুক্ত সমাজ বিনির্মাণ ছাড়া নারীর পূর্ণ মুক্তি সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে সকল বাধা বিপত্তি পেরিয়ে নারীরা আজ এগিয়ে যাচ্ছে।
বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, স্পিকারসহ অনেকেই নারী। তারা তাদের যোগ্যতায় সফলতার স্বাক্ষর রেখেছেন। সময়ের ব্যবধানে নারীদের নিয়ে এখন আর চিন্তা করতে হয় না। এখন প্রমাণিত হয়েছে নারীরা সবই পারে।
নারীদের সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।’ আজকের দিনে আমাদের সকলকে বৈষম্যহীন এক গড়ার দৃড় প্রত্যয় নিতে হবে, আমরা যেন চলমান উন্নয়নের ধারা থেকে পিছিয়ে না যাই, সকলে এক সাথে একটি সমতার সমাজ ব্যবস্থা গড়ে তুলি, এই হোক আমাদের মুজিব শতবর্ষের অঙ্গিকার।
সমাবেশ পরবর্তী মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজর এক স্বাক্ষাৎকারে বলেন এই বারের নারী দিবস উপলক্ষে থাকবে আমাদের বর্নাঢ্য আয়োজন।তা সফল করার জন্য প্রয়োজন সকলের সন্মিলিত সহযোগিতা