• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

দিন মজুর দুলালের প্রাণ বাঁচাতে নিঃস্ব পরিবারের সাহায্য কামনা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩৪২ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০

বাদল রায় স্বাধীন:


কালাপানিয়া ইউনিয়নের আজাদ মাষ্টারের বাড়ীর মৃত আবু তাহের এর পুত্র মোহাম্মদ দুলাল, দিন মজুরের কাজ করে তার সংসার চালাতো।

গত শনিবার গাছ থেকে পড়ে গিয়ে তার মেরুদণ্ড ও হাত দুটোই ভেঙে যায় এবং ঘাঁড়ে প্রচন্ড ভাবে আঘাত লেগে ঘাঁড়ের একটি রগ ছিড়ে গেছে।

তাৎক্ষনিক সন্দ্বীপ আনন্দ পাঠশালায় নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যেতে পরামর্শ দিলে গ্রাম বাসির সহযোগিতায় চট্টগ্রাম ন্যাশানাল হাসপাতাল সার্জিস্কোপ বিভাগে ভর্তি করান পরবর্তীতে রুগীর অবস্থা ভালো নয় দেখে এবং অর্থনৈতিক সংকটের কারনে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও উন্নত চিকিৎসার অভাবের কথা বললে তাকে ঢাকায় বি, আর, বি হাসপাতালে আই, সি, ইউ তে ৭১১ নং কক্ষে ভর্তি করানো হয়।

তিনি গত শনিবার থেকে এখন পর্যন্ত ডাঃ ফজলে মাহমুদ এর তত্বাবধানে আছেন এবং ইতিমধ্যে তার হাতের অপারেশন সহ বিভিন্ন খাতে ৪ লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে।

বর্তমানে বি, আর, ডি মেডিকেলে প্রতিদিন প্রায় ৫০০০০/পঞ্চাশ হাজার করে বিল আসে।

এমতাবস্থায় দুলালের পরিবার এই খরচ চালাতে সম্পুর্ন অক্ষম হয়ে পড়েছে। দুলাল এখন মৃত্যুর সাথে পান্জা লড়ছে তবে ডাঃ বলেছেন আরো কয়েকদিন চিকিৎসা চালিয়ে যেতে পারলে তাকে পুরোপুরি সুস্থ্য না করতে পারলেও প্রানে বাঁচানো সম্ভব। কিন্তু প্রতি দিন এমন ব্যয়বহুল চিকিৎসা না চালাতে পারলে মৃত্যু অবধারিত। তাই দুলালের পরিবার আর্থিক ভাবে স্বচ্ছল ও মানবিক গুনাবলী সম্পন্ন লোকের কাছে সাহায্যের মাধ্যমে দুলালের জীবন ভিক্ষা চাচ্ছে। এবং মানবিক সহায়তা চেয়ে বিভিন্ন গ্রুপ ও মিডিয়ার মাধ্যমে সাহায্য চেয়ে প্রচারনা চালাচ্ছে। যারা দুলালের জীবন বাঁচাতে অংশীদার হতে চান তাদের নিন্ম লিখিত নাম্বারে যোগাযোগ করে সাহায্য পাঠানোর অনুরোধ রইলো।

সাহায্য পাঠানোর জন্য ০১৬১৫৫০৯১৪৭(রোগীর ভগ্নিপতি) ০১৮৩৮৪৫০৭৮১(রোগীর বড় ভাই জসিম উদ্দিন )
বিকাশে সাহায্য পাঠানোর নাম্বার
বিকাশ পারসোনালঃ০১৬১৫৫০৯১৪৭/০১৮৩৮৪৫০৭৮১
*********ব্যাংক একাউন্ট নাম ও নাম্বার***********
Name:Riadul Mamun
Acc No:1109103124956001
Brac Bank Limited
Dewan Hat Branch, Chittagong, Bangladesh


Skip to toolbar