• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

গড়া হলো ইতিহাসঃ এম এ রসুল সন্দ্বীপি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৫৯ ৪ ৯
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০

গড়া হলো ইতিহাস

এম এ রসুল সন্দ্বীপি

আজ ওদের জন্য ভালবাসা
এক পেয়ালা করছি নিলাম,
প্রবাস পাড়ে ভারি আনন্দে
খেলা দেখার মগ্নে ছিলাম।

আজকে দেখায় সেরা খেলা
যেন করলাম যে উপভোগ,
হৃদয় সেতারে আনন্দ পুলক
গভীর মুগ্ধতা হলো যে যোগ।

হার জিত থাকবে স্বাভাবিক
খেলার এক যৌগিক নিয়ম,
হারতে হারতে বিজয় উল্লাস
মননে লেগেছে অন্য রকম।

আশায় বীজ বুঁনি যাক আরো
এগিয়ে বাংলাদেশ ক্রিকেট,
প্রেমতা বিলিয়ে সুপ্ত ইতিহাস
গড়ার মানস হোক টার্গেট।


Skip to toolbar