• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ঘুর্নিঝড়ের আগাম সতর্কতা সংকেত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৩৪ ৪ ৯
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০

বাদল রায় স্বাধীনঃ


সন্দ্বীপে  ঘুর্নিঝড়ের আগাম সতর্কতা সংকেত বিষয়ে এক প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

(সোমবার) ১০ ফেব্রুয়ারী আজিমপুর ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ।

মুলত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য,সিবিও ও ইয়ুথ গ্রুপ সদস্যদের জন্য এই প্রশিক্ষন আয়োজন করেছে রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই।

রিকল প্রজেক্ট কর্মকর্তা বাদল রায় স্বাধীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি সচিব মোঃ ওমর ফয়সালের উপস্থাপনা করেন ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল মালেক,সফিকুল মাওলা,মোঃ সোহরাব,মোঃ রাসেল ও সিবিও সদস্য মাজহারুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষনে দুর্যোগ,ঝুঁকি, বিপদাপন্নতা, দুর্যোগের প্রকারভেদ,দুর্যোগ পুর্ববর্তী,চলাকালীন ও পরবর্তী করনীয় কি?দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব, কমিটি গঠন প্রক্রিয়া,ডিজিষ্টার ফরম পুরন,দুর্যোগে সংকেত প্রচার, উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা,দুর্যোগ মোকাবেলায় করনীয় সহ দুর্যোগ সহনশীল ঘর নির্মান দুর্যোগে পানীয় জলের অভাব ও পানীয় জল কিভাবে ব্যবহার উপযোগী করা যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করা হয়।

বক্তারা আসন্ন দুর্যোগের মাসের পুর্বে এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।


Skip to toolbar